শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
রোববার থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু, জেনে নিন নিয়ম ‘ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবানন ছাড়তে হবে’ ‘বিশ্ব পরিস্থিতি যেদিকেই যাক, বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় রাখবে’ চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন

মোদিকে ‘জাতির জনক’ বলায় ট্রাম্পকে অজ্ঞ ও অশিক্ষিত বললেন ওআইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘জাতির জনক বলায়’ মার্কিন প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্পকে অজ্ঞ ও অশিক্ষিত বলে কটাক্ষ করেছেন ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল-মুসলেমিন প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি।

গতকাল বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদিকে ট্রাম্প ভারতের জাতির জনক বলে অভিহিত করায় এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন আসাদুউদ্দিন ওয়াইসি।

সূত্র মতে জানা যায়, ট্রাম্পকে ‘অশিক্ষিত' বলে অভিহিত করে ওয়াইসি বলেন, জাতির জনক’ উপাধি কেবল মহাত্মা গান্ধীর জন্যই সংরক্ষিত। যিনি ভালবাসা, বহুত্ববাদ ও ভাতৃত্বের টানে গােটা দেশকে বাঁধতে চেযেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস সম্পর্কে কিছুই জানেন না। গান্ধী ও ভারত সম্পর্কে তার কোনাে জ্ঞানই নেই।

মােদির আমেরিকা সফরের সময় গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক যৌথ সংবাদ সম্মেলনে মােদির ভূয়সী প্রশংসা করে তাকে ‘ফাদার অব ইন্ডিয়া' বলে অভিহিত করেন।

এরপরই ট্রাম্পের ওই মন্তব্যের তীব্র সমালােচনা করেছেন বিরােধীরা। ওয়াইসি বলেন, ট্রাম্প মহাত্মা গান্ধীজি সম্পর্কে জানেন না। গান্ধীজী জাতির জনক উপাধি অর্জন করেছিলেন। মােদি কখনােই জাতির জনক হতে পারেন না।

ট্রাম্প অবশ্য বিখ্যাত মার্কিন গায়ক এলভিস প্রেসলির সঙ্গে মােদির তুলনা করায় ওয়াইসি তাঁর সমর্থন করেছেন। ট্রাম্প বলেন, নরেন্দ্র মােদি একসঙ্গে অনেক মানুষকে মাযেত করার ক্ষমতা রাখেন।

কোনাে বিরাট জমায়েতকে মন্ত্রমুগ্ধ করে দেওয়ার ক্ষমতা মােদির আছে। ঠিক যেন এলভিস প্রেসলি। এ প্রসঙ্গে ফের কটাক্ষের সুরে ওয়াইসি বলেন, এলভিস প্রেসলিকে উদাহরণ হিসেবে উল্লেখ করে ট্রাম্প ভাল কাজই করেছেন।

আমি শুনেছি, ভাল গান গেয়ে দর্শকাসনকে জমিয়ে রাখার ক্ষমতা এলভিসের ছিল। আমাদের প্রধানমন্ত্রীও সমাবেশে ভাল চোখা চোখা বক্তব্য রাখেন!

ট্রাম্প নরেন্দ্র মােদি ও ইমরান খানের সঙ্গে দ্বিমুখী থেলা থেলছেন, আমাদের তা বুঝতে হবে বলেও আসাদউদ্দিন। ওযাইসি মন্তব্য করেছেন। ওয়াইসির কটাক্ষে ক্ষুব্ধ কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্প যে প্রধানমন্ত্রীকে প্রশংসা করেছেন তা অনেকের সহ্য হচ্ছে না।

যদি কোনাে বিদেশি রাষ্ট্রপ্রধান আমাদের প্রধানমন্ত্রীর প্রশংসা করেন তাতে। সকলের খুশি হওয়া উচিত। বুঝতে পারছি না এই খুশিতে ভারতীয়দের একাংশের কেন সমস্যা হচ্ছে।

কংগ্রেসের সিনিয়র নেতা মল্লিকার্জুন থাডোর ছেলে ও কর্ণাটক সরকারের সাবেক মন্ত্রী প্রিয়াঙ্ক থাডেগ বলেছেন, জাতির জনক কে তা কী এবার আমেরিকা ঠিক করবে? সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ