রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে ৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটন ভিসা, পাবেন যেসব ছাড় সিলেটের সারওয়ার আলমকে ‘ডিসি’ থেকে ‘উপসচিব’ পদে পদায়ন এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রী সভা ২৪ জুন

বিপুল মদ-বিয়ার উদ্ধার, ফু-ওয়াং ক্লাব সিলগালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার তেজগাঁও এলাকার ফু-ওয়াং ক্লাবে রাতভর অভিযানে বিপুল পরিমাণ মদ ও বিয়ার পাওয়ার কথা জানিয়েছে র‍্যাব-১। তবে অনুমোদন অনুযায়ী মাদকের পরিমাণ যাচাইয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ডাকা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান বলেন, এবার ক্লাবটি সিলগালা করে দেয়া হবে।

র‍্যাব সূত্র জানায়, ফু-ওয়াং ক্লাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকের সন্ধান পাওয়া গেছে। অভিযানের এ পর্যায়ে সকাল সাড়ে নয়টার দিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা আসবেন। তারা অনুনোমদিত মাদকের বিষয়টি পরীক্ষা করে জানাবেন। তারপর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

পুলিশের অভিযানের ২ দিন পর বুধবার (২৫ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে ফু ওয়াং ক্লাবটিতে আবারও অভিযান শুরু করে র‍্যাব। প্রায় দুই ঘণ্টা অভিযান শেষে রাত ২ টার দিকে ক্লাবটিতে বিপুল পরিমাণে বিদেশি মদ ও বিয়ার জব্দ করার কথা জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র এএসপি মিজানুর রহমান।

অবশ্য দু’দিন আগে গত সোমবার (২৩ সেপ্টেম্বর) ক্লাবটিতে অভিযান চালিয়েছিল পুলিশ। সেদিনের অভিযানে ওই ক্লাবে ক্যাসিনো কিংবা কোনো অনিয়ম পাওয়া যায়নি বলে জানানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ