শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

দরজার ডাসা দিয়ে পিটিয়ে ঘুমন্ত বাবা-মাকে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছেলের বিরুদ্ধে ভারতের পশ্চিমবঙ্গে ঘুমন্ত বাবা-মাকে দরজার ডাসা দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উত্তর চব্বিশ পরগনা জেলার সোদপুর শহরের নাটাগড় এলাকায় ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় নিহতরা হলেন- সুনীল সাহা (৬৫) ও শেফালি সাহা (৬০)। ঘটনায় অভিযুক্ত ছেলে অমিতকে গ্রেফতার করেছে পুলিশ।

সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, অমিত পেশায় সেলসম্যান। মঙ্গলবার রাতে নির্দিষ্ট সময়েই কাজ সেরে বাড়ি ফেরে সে।

রাতে খাওয়াদাওয়া করে, এরপর নিজের ঘরে চলে যায় অমিত। রাতের খাওয়ার পর নিজেদের ঘরে শুতে চলে যান তার বাবা-মাও। অভিযোগ, বাবা-মা ঘুমিয়ে যাওয়ার পর তাদের ঘরে ঢোকে অমিত। এরপর দরদার ডাসা দিয়ে তাদের মাথায় সজোরে আঘাত করে।

আর্তনাদ শুনে প্রতিবেশি তাদের ঘরে ঢুকে দেখেন, বিছানায় রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে অমিতের বাবা-মা। পাশেই বসে ছিল সে।

সুনীল ও শেফালিকে উদ্ধার করে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান প্রতিবেশিরা। চিকিত্সকরা দু’জনকেই মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই তাদের মৃত্যু হয়েছে বলে চিকিত্সকরা জানিয়েছেন।

এই ঘটনায় অমিতকে ঘোলা থানার পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। তবে এ ঘটনার নেপথ্য কী কারণ থাকতে পারে, তা নিয়ে ধোঁয়াশায় পুলিশও। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্র: জি নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ