শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

ঢাকার পীরেরবাগে ইসলামী ব্যাংকের ‘ব্যাংকিং বুথ’ উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ব্যাংকিং বুথ ঢাকার পীরেরবাগে উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মুহা. ইয়াহিয়া প্রধান অতিথি হিসেবে এ বুথ উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদ আহমেদ ও মুহা. মাহবুব আলম। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সাউথ জোনপ্রধান আবু সাঈদ মুহা. ইদ্রিস এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট ও আগারগাঁও শাখাপ্রধান মাহমুদা সুলতানা।

গ্রাহক ও শুভানুধ্যায়ীদের পক্ষে বক্তব্য দেন জুলফিকার স্টীল রি-রোলিং মিল্স লিমিটেড-এর চেয়ারম্যান মাহবুবুর রশীদ জুয়েল, দক্ষিণ পীরেরবাগ বাড়ি মালিক সমিতির সভাপতি মুহা. আবুল কালাম আজাদ ও গ্রেস বিল্ডার্স লিমিটেড-এর ম্যানেজিং ডাইরেক্টর মুহা. নাসিমুল হক। ধন্যবাদ জ্ঞাপন করেন পীরেরবাগ বুথ ইনচার্জ মুহা. আনিসুজ্জামান। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী, গ্রাহক, শুভানুধ্যায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বুথ ব্যাংকিং কার্যক্রমের আওতায় শাখার প্রায় সকল ব্যাংকিং সেবা তথা হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, ফান্ড ট্রান্সফার, ফরেন রেমিট্যান্স উত্তোলন, ইউটিলিটি বিল জমা ও বিনিয়োগ প্রদান করা হয়ে থাকে।

প্রধান অতিথির বক্তব্যে আবু রেজা মুহা. ইয়াহিয়া বলেন, ইসলামী ব্যাংক সকল শ্রেণী-পেশার মানুষের ব্যাংক। গ্রাম ও শহরের প্রতিটি জনপদে ধর্ম-বর্ণ-পেশা নির্বিশেষে সকল মানুষকে আর্থিক অন্তর্ভূক্তির আওতায় নিয়ে আসছে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকের কল্যাণমুখী সেবা দেশের কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্যসহ সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, ইসলামী ব্যাংক আন্তরিক সেবা, স্বচ্ছতা ও পরিপালন সংস্কৃতির মডেল। স য় ও বিনিয়োগে সহায়তার মাধ্যমে পীরেরবাগের মানুষের আর্থিক সমৃদ্ধি অর্জনে এই ব্যাংকিং বুথ সর্বোচ্চ সহযোগিতা করবে বলে তিনি বিশ্বাস করেন। আই ব্যাংকিং, আই স্মার্ট অ্যাপ্স ও ই-পেসহ সকল আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য তিনি কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ