শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

আমার নির্দেশেই খাশোগিকে হত্যা করা হয়: সৌদি ক্রাউন প্রিন্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান অবশেষে গত বছর নিহত হওয়া সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, আমার তত্ত্বাবধানেই খাশোগিকে হত্যার করা হয়।

যুক্তরাষ্ট্রের পাবলিক ব্রডকাস্টিং সার্ভিসের (পিবিএস) মার্টিন স্মিথকে এ কথা বলেন সৌদি প্রিন্স। একটি ডকুমেন্টারির জন্য তার সঙ্গে এই বিষয়ে কথা বলেন স্মিথ। এটি আগামী সপ্তাহে প্রচারিত হবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদ সংস্থাটি।

এই ডকুমেন্টারির প্রিভিউ অনুসারে, স্মিথকে খাশোগি হত্যার বিষয়ে মোহাম্মদ বিন সালমান বলেন যে এটি আমার তত্ত্বাবধানে ঘটেছিল। সব দায় আমার। খাশোগি হত্যার এক বছর পূর্তি উপলক্ষে আগামী ১ অক্টোবর এই ডকুমেন্টারি প্রচার করবে পিবিএস।

গত বছরের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে খাশোগিকে হত্যার বিষয়ে প্রকাশ্যে এখনও মন্তব্য করেননি সৌদি ক্রাউন প্রিন্স। তিনি হত্যার আদেশ দেন বলে জানায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) এবং কিছু পশ্চিমা সরকার।

কিন্তু সৌদি কর্মকর্তারা জানান, এতে তার কোনও ভূমিকা ছিল না। এই হত্যাকাণ্ডের বিষয়ে সোচ্চার হয় সারা বিশ্ব এবং এর ফলে মোহাম্মদ বিন সালমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এমনকি তিনি এই হত্যাকাণ্ডের পর এখনও যুক্তরাষ্ট্র বা ইউরোপ সফর করেননি।

কিভাবে এই হত্যাকাণ্ড সম্পন্ন করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের ২০ মিলিয়ন মানুষ আছে। আমাদের তিন মিলিয়ন সরকারি কর্মকর্তা আছে। আমার অধীনস্থ কর্মকর্তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করেছেন। সূত্র: যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ