শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
রোববার থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু, জেনে নিন নিয়ম ‘ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবানন ছাড়তে হবে’ ‘বিশ্ব পরিস্থিতি যেদিকেই যাক, বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় রাখবে’ চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন

ময়মনসিংহের বিশিষ্ট আলেম মাও. মুহিব্বুল্লাহ আশেকীর সুস্থতার দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের বিদগ্ধ আলেমে দীন মাওলানা মুহিব্বুল্লাহ আশেকীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার পরিবার।

মাওলানা শাহ মুহিব্বুল্লাহ আশেকী মাসখানেক যাবৎ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস জনিত রোগে আক্রান্ত হয়ে দূর্বল হয়ে পড়েছেন।তিনি ময়মনসিংহের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামিয়া আশরাফিয়া খাগডহর মাদরাসায় দীর্ঘদিন সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এসময় ময়মনসিংহের সাড়া জাগানো ইসলামিক গ্রন্থাগার ‘আল আশরাফ পাঠাগার’ ও আল আশরাফ দেয়াল পত্রিকার সম্পাদকও ছিলেন তিনি।বর্তমানে তিনি ময়মনসিংহের বৃহৎ মহিলা মাদরাসা ‘রাহাতুল জান্নাত’ এর সিনিয়র মুহাদ্দিস ও ধর্মীয় গবেষণা প্রতিষ্ঠান ‘আশেকিয়া মাদানিয়া ইন্সটিটিউট’ এর প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে কর্মরত আছেন।

অসুস্থতা বেড়ে যাওয়ায় এখন প্রাতিষ্ঠানিক দায়িত্ব ঠিকমত পরিচালনা করতে পারছেন না।তার আশু সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা। আল্লাহ তাকে সুস্থতা দান করুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ