শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

হার্টবার্ন থেকে রক্ষা পেতে হরতকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হরতকীর নির্যাস হৃৎপিণ্ডের টনিক হিসেবে কাজ করে, হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ স্বাভাবিক করে। গবেষণায় পাওয়া যায়, হরতকীর নির্যাস সরাসরি হৃৎপিণ্ডের মাংসপেশির ওপর কাজ করে এবং হৃদযন্ত্র সুস্থ ও সবল রাখে।

বুকের জ্বালাপোড়া: বুকের জ্বালাপোড়া বা হার্টবার্ন হলো বুকের পাঁজরের নিচে অনুভূত জ্বালাপোড়া, যা শুয়ে থাকা বা নত অবস্থায় সাধারণত বাড়ে। মাঝে মধ্যে হার্টবার্ন হওয়া স্বাভাবিক এবং এতে শঙ্কিত হওয়ার কিছু নেই। বেশিরভাগ ক্ষেত্রে জীবনধারার পরিবর্তন বা ওষুধ গ্রহণের মাধ্যমে হার্টবার্ন বা বুকের জ্বালাপোড়া নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু হার্টবার্ন বা বুকের জ্বালাপোড়া যদি নিয়মিত হয়, তবে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

এ রোগের লক্ষণগুলো হলো- বুকে তীব্র ব্যথা, যা সাধারণত খাওয়ার পর এবং রাতে হতে পারে। বুকে ব্যথা, যা শোয়া বা নত হওয়া অবস্থায় বেশি হয়ে থাকে। গলায় ব্যথা হওয়া বা টক ঢেঁকুর আসা। কোনো কিছু গিলতে অসুবিধা হওয়া। অনেক সময় দীর্ঘক্ষণ কাশি হতে পারে। সাধারণ জীবনধারাতেই হার্টবার্ন বা বুকে জ্বালাপোড়ার ঝুঁকি বাড়তে পারে। যেমন-গর্ভাবস্থায় কিংবা শরীরের ওজন বাড়লে।

খাদ্যাভ্যাসের কারণেও হার্টবার্ন হতে পারে। যেমন- ভাজাপোড়া ও চর্বিযুক্ত খাবার, পেঁয়াজ, কমলা বা কমলা জাতীয় ফল, ধূমপান, কোমল পানীয়, টমেটো সস, অ্যালকোহল, চা, কফি, জর্দা, চকোলেট ইত্যাদি খাবারের কারণে বুকের জ্বালাপোড়া হতে পারে। এ থেকে রক্ষা পেতে হরতকী খুব উপকারী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ