শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

সুনামগঞ্জে নৌকাডুবিতে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়াকুটা হাওরে নৌকাডুবিতে ৪ শিশুসহ ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১৮ জন। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দুর্গম রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রাম সংলগ্ন হাওরে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো- মাছিমপুর গ্রামের বাবুলের ছেলে শামীম (২), বদরুল মিয়ার ছেলে আবির (৩), নোয়ারচর গ্রামের আফজাল মিয়ার ২ বছর বয়সী শিশুপুত্র ও পেরুয়া গ্রামের ফিরোজের ২ বছরের বয়সী শিশুপুত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রাম থেকে ইঞ্জিনচালিত একটি নৌকা ৩১ জন যাত্রী নিয়ে চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামে যাচ্ছিল। এ সময় কালিয়াগুটা হাওরের আইনুল বিলে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয়রা চেষ্টা চালিয়ে ৬ জনের লাশ উদ্ধার করে। যাত্রীদের মধ্যে ৭ জন সাঁতরে তীরে উঠেতে সক্ষম হয়। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।

রফিনগর ইউপি সদস্য কুটি মিয়া জানান, এ পর্যন্ত ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অনেক যাত্রী নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

সুনামগঞ্জের পুলিশ সুপার মুহা. মিজানুর রহমান জানান, নৌকাডুবিতে ছয় জনের লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ