বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মোদির সমাবেশে ঢুকতে দেওয়া হল না মুসলিম সাংবাদিকদের (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হিউস্টনের এনআরজি স্টেডিয়ামের 'হাউডি মোদী' অনুষ্ঠানে ঢুকতে দেওয়া হল না ভারতীয় বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক তথা স্ট্যান্ডআপ কমেডিয়ান হাসান মিনহাজকে। আর সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে জানা গেল শুধু মিনহাজ নয়, তার মতো অনেক মুসলিম সাংবাদিককেই হাউডি মোদী অনুষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি।

গত রবিবার হিউস্ডটনের এনআরজি স্টেডিয়ামে ঢোকার মুখে পুরো শুটিং টিম-সহ আটকানো হয় হাসানকে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে ফোনে এক কর্মকর্তাকে হাসান জানাচ্ছেন ভিতরে যাওয়ার ক্রেডেনশিয়াল বা পরিচয়পত্রের খোঁজ করছেন তারা। ওই কর্মকর্তা জানান, হাসানের জন্য কোনও ক্রেডেনশিয়াল নেই।

https://twitter.com/sparrowmedia/status/1175831203322257408

সামনের টেবিলেই কিন্তু বেশ কিছু পরিচয়পত্র রাখা ছিল। হাসান তা জানালে কর্মকর্তা বলেন, একজন সাংবাদিকই ভিতরে যেতে পারবেন। আর কাউকে ভিতরে যেতে দেওয়া যাবে না। অথচ, ভিডিও-র পরের অংশে দেখা যায়, সাংবাদিকদের জন্য নির্দিষ্ট জায়গা অর্ধেকই ফাঁকা রয়েছে।

ভিডিও-র পরের অংশটি বেশ বিতর্কিত। নেটফ্লিক্সে হাসান 'প্যাট্রিয়ট অ্যাক্ট' বলে একটি কমেডি অনুষ্ঠান সঞ্চালনা করে থাকেন। গত ১৭ মার্চ ভারতের লোকসভা নির্বাচন চলাকালীন, তিনি নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছিলেন। যা নিয়ে নেটিজেনদের ট্রোলিং-এর শিকার হতে হয়েছিল তাকে।

https://twitter.com/mariakari1414/status/1176016696617897985

ভিডিও-র পরের অংশে এক কর্মকর্তাকে উদ্দেশ্য করে হাসানকে জিজ্ঞেস করেন, ওই মজা করার জন্যই কি তাকে ভিতরে যেতে দেওয়া হল না? ওই কর্মকর্তা তা অস্বীকার করলেও হাসান বলেন, ওই জোক যে অনেকেরই পছন্দ হয়নি তা তিনি জানেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর আরেক মার্কিন সাংবাদিক মারিয়া ক্যারি ভিডিওটি রিপোস্ট করে জানান, তিনিই একমাত্র মুসলিম সাংবাদিক নন, যাকে অনুষ্ঠানস্থলে ঢুকতে দেওয়া হয়নি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ