শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

মিসরে সরকার বিরোধী বিক্ষোভে সেনাবাহিনীর সমর্থন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিসির বিরুদ্ধে বিক্ষোভে এবার সমর্থন জানিয়েছে মিসরের সেনাবাহিনী। মিসরের স্বৈরশাসক প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে ক্ষমতা থেকে হঠিয়ে দেয়ার ডাক দিয়েছে দেশটির সেনাবাহিনীর একটি অংশ।

মঙ্গলবার মিডল ইস্ট মনিটর জানিয়েছে, সেনাবাহিনীর ‘ইজিপশিয়ান অফিসার্স ফ্রন্ট’ নামের একটি জোট নাগরিকদের রাস্তায় নেমে সিসির পদচ্যুতির দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। ওই জোটটি মিসরের সেনাবাহিনীর সাবেক চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সামি আনানের অনুগত।

জনতার উদ্দেশ্যে ফেসবুকে তারা জানায়, আপনারা রাজপথে নামুন। সিসির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অব্যাহত রাখুন। হোসনি মোবারকের সরকারকে ক্ষমতাচ্যুত করতে ২০১১ সালের ২৫ জানুয়ারি সেনাবাহিনী যেভাবে বিক্ষোভকারীদের রক্ষা করেছিল, ঠিক সেভাবেই আমরা আপনাদের সুরক্ষা দেব।

ওই পোস্টে সামি আননের সরকারি মুখপাত্র হিসেবে ড. মাহমুদ রেফাতের নাম উল্লেখ করা হয়েছে। যে কোনো তথ্যের জন্য নাগরিকদের তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

এ খবর নিশ্চিত করে রেফাত জানান, যে সব সেনা কর্মকর্তা বিক্ষোভকারীদের সুরক্ষা দেবেন তাদের নাম শিগগিরই প্রকাশ এবং তাদেরকে ‘মিসরীয় সেনাবাহিনীর সম্মানিত অফিসার’ বলে অভিহিত করা হবে।

তবে এ ব্যাপারে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার ও শনিবার রাতে সিসিবিরোধী বিক্ষোভে পাঁচ শতাধিক নাগরিককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার গোষ্ঠীগুলো। গত শুক্রবার ও শনিবার কয়েক হাজার বিক্ষোভকারী কায়রোর তাহরির স্কয়ারে জড়ো হন। আলেকজান্দ্রিয়া ও সুয়েজেও সিসি সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ