শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

বাজেয়াপ্ত হতে পারে জাকির নায়েকের সকল সম্পত্তি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যেকোন মুহূর্তে বিতর্কিত বক্তা জাকির নায়েককে ‘পলাতক’ হিসেবে ঘোষণা করতে পারে ভারতের আদালত। এতে করে জাকির নায়েকের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

জাকির নায়েককে ‘পলাতক’ ঘোষণা করতে মুম্বাইয়ের আদালতে ‘ইকোনমিক অফেণ্ডারস অ্যাক্টে’ আবেদন জানিয়েছে দেশটির জাতীয় ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট সংস্থা (ইডি)। আগামী ৩০ সেপ্টেম্বর এর শুনানি।

ইডি'র সূত্র জানায়, জাকির নায়েক যদি যথাসময়ে আদালতে হাজির না হন এবং ‘পলাতক অর্থনৈতিক অপরাধি’ হিসেবে ঘোষিত হন, তাহলে ভারত ও বিদেশে তাঁর (জাকির নায়েক) সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

ভারতের ২০১৮ সালের ফিউজিটিভ ইকোনমিক অফেণ্ডারস অ্যাক্ট অনুযায়ী, যেসব অর্থনৈতিক অপরাধীরা ভারতীয় নিয়মবিধিকে লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়া যেতে পারে। পলাতক ইকোনমিক অফেন্ডারসদের সম্পত্তি সরকারের তরফে বাজেয়াপ্ত করা হতে পারে, পাশাপাশি নাগরিক হিসেবে যেকোন দাবি থেকেও বঞ্চিত হতে পারেন।

বর্তমানে মালয়েশিয়ায় বসবাস করছেন জাকির নায়েক। তবে সেখানেও বিতর্কিত বক্তব্যের জেরে কড়া সমালোচনার মুখে পড়েছেন তিনি। এর জেরে মালয়েশিয়া জুড়ে প্রকাশ্যে জাকিরের ভাষণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তথ্যসূত্র: দ্য হিন্দু, ইন্ডিয়া টুডে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ