শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

পাকিস্তানের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভারতও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের ইসলামাবাদ, পেশওয়ার, রাওয়ালপিন্ডি ও লাহোরসহ উত্তরাঞ্চলীয় কয়েকটি শহরে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

আজ মঙ্গলবার বিকেলে এ কম্পন অনুভূত হয়েছে ভারতেও।

পাকিস্তানি গণমাধ্যমটির খবরে বলা হয়, এই ভূমিকম্পের স্থায়িত্ব আট থেকে ১০ সেকেন্ড ছিল কিন্তু প্রচণ্ডভাবে আঘাত হানে। এখনও কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পাকিস্তান আবহাওয়া দপ্তরের ভূমিকম্প কেন্দ্রের উপপরিচালক নাজিব আহমেদ গণমাধ্যমটিকে বলেন, এই ৫.৮ মাত্রার ভূমিকম্পের উপকেন্দ্রটি ছিল ভূপৃষ্ঠর ১০ কিলোমিটার গভীরে।

গণমাধ্যমটির খবরে আরও বলা হয়, এই ভূমিকম্পের পর সারা দেশের ভবন ও কার্যালয়গুলো থেকে মানুষ দ্রুত বাইরে বেরিয়ে আসে।

তারা পবিত্র কুরআনের আয়াত পাঠ করতে থাকেন। এদিকে ভারতীয় গণমাধ্যমটির খবরে বলা হয়, পাকিস্তানের লাহোরের উত্তরপশ্চিমে বৃহস্পতিবার বিকেলে ৬.১ মাত্রার এক ভূমিকম্প আঘাত হানার পর দিল্লি-এনসিআর (ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়োন) অঞ্চল হালকা কম্পন অনুভূত হয়েছে।

ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে এই খবর নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।

একাধিক টিভি খবরের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, বিকেল চারটা ৩৬ মিনিটে অনুভূত হওয়া এই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ইন্দো-পাক সীমান্তের কোনও একটি জায়গায়। এর ফলে জম্মু, দিল্লি ও পাঞ্জাবে কম্পন অনুভূত হয়। সূত্র: ডননিউজটিভি ও টাইমস অব ইন্ডিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ