শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
রোববার থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু, জেনে নিন নিয়ম ‘ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবানন ছাড়তে হবে’ ‘বিশ্ব পরিস্থিতি যেদিকেই যাক, বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় রাখবে’ চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন

নেশার টাকা না দেয়ায় মা-বাবাকে বাঁশ দিয়ে পেটাল ছেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের ইংরেজবাজার থানা এলাকার বালুপুর গ্রামে মদ কেনার টাকা না দেয়ায় বৃদ্ধ বাবা-মাকে বাঁশ দিয়ে পিটিয়েছে ছেলে।

ভারতীয় পত্রিকার বরাতে জানা যায়, সে আহত বৃদ্ধ বাবাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ইংরেজবাজার থানায় ছেলের শাস্তি চেয়ে বৃদ্ধ বাবা-মা অভিযোগপত্র দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে জয়দেব ঘোষ পলাতক।

অভিযোগপত্র থেকে জানা যায়, বৃদ্ধ দম্পতি ননীগোপাল ঘোষ ও হেমলতা ঘোষের ছেলে জয়দেব ঘোষ প্রতিদিন রাতে মাতাল হয়ে বাড়ি ফিরত। ছেলে জয়দেব স্থানীয় একটি বেসরকারি সংস্থায় নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করত।

বৃদ্ধ দম্পদি ছেলেকে মদ খেতে নিষেধ করতেন। এ নিয়ে তাদের মধ্যে মাঝে মধ্যে বাদানুবাদ হতো। কিছুদিন আগে ছেলে মদ কেনার টাকা চায়। কিন্তু বৃদ্ধ দম্পতি মদ কেনার জন্য টাকা দিতে অস্বীকৃতি জানায়।

মদ কেনার জন্য টাকা না দেয়ায় জয়দেব ক্ষিপ্ত হয়ে প্রথমে বৃদ্ধ বাবাকে বাঁশ দিয়ে পেটাতে থাকেন। স্বামীকে বাঁচানোর চেষ্টা করায় মা হেমলতা ঘোষকেও বাঁশ দিয়ে পেটাতে থাকে জয়দেব।

বৃদ্ধ দম্পতির চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসে। তখন জয়দেব পালিয়ে যায়। প্রতিবেশিরা আহত দম্পতিকে চিকিৎসার উদ্দেশ্যে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ