শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

ডোবার টাকাগুলো বাংলাদেশ ব্যাংকের বাতিল নোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার শাজাহানপুরে খালের মধ্যে কয়েকটি বস্তায় ভর্তি করা যেসব টাকা পাওয়া গেছে সেগুলো বাংলাদেশ ব্যাংকের বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। ছিঁড়ে যাওয়ায় টাকাগুলো বাতিল হওয়ায় সেগুলো ফেলে দেওয়া হয়েছে।

আজ সকালে শাজাহানপুর উপজেলার জালশুকা গ্রামের খেরুয়া ব্রিজ এলাকার চান্দাইমোড়ের একটি ডোবা থেকে কয়েক বস্তা টাকা জব্দ করা হয়, যেগুলোর সবগুলোই ছিল টুকরো করা। এসব টাকার মধ্যে ১০ টাকা থেকে শুরু করে এক হাজার টাকার নোটও ছিল।

টাকাগুলো কে বা কারা ফেলে রেখেছে এ নিয়ে গুঞ্জন উঠার কিছু সময় পরই বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে টাকাগুলো তাদের বলে তথ্য জানানো হয়। নষ্ট টাকাগুলো অপসারণের জন্য বগুড়া পৌরসভাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের বগুড়া শাখার ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক জগন্নাথ চন্দ্র ঘোষ গণমাধ্যমকে জানান, ‘টাকাগুলো বাংলাদেশ ব্যাংকের বাতিলকৃত টাকা।

এখানে তিন থেকে চার বছরের বাতিলকৃত টাকা ছিল। ২৪০ বস্তা টাকা ছিল। আগে বাতিলকৃত টাকাগুলো আগুনে পুড়িয়ে ফেলা হতো। আগুনে পোড়ালে ধোঁয়ায় পরিবেশের দূষণ হওয়ায় এখন এসব টাকা ভাগাড়ে ফেলা হয়।’

শাহাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম জানান, টাকাগুলো বাংলাদেশ ব্যাংকের বাতিলকৃত টাকা। এখানে ১০ টাকা থেকে ১ হাজার টাকা মূল্যমানের নোট ছিল। আসলে কত টাকা ছিল এটা বলা যাচ্ছে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ