রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে ৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটন ভিসা, পাবেন যেসব ছাড় সিলেটের সারওয়ার আলমকে ‘ডিসি’ থেকে ‘উপসচিব’ পদে পদায়ন এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রী সভা ২৪ জুন

ইরান নিয়ে বিভ্রান্তিকর ভাবনা থেকে বেরিয়ে আসুন: জারিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, চাপ প্রয়োগ করে তার দেশকে নতজানু করতে পারবে না আমেরিকা।

ইরানের ওপর আমেরিকার আরোপিত কঠোর নিষেধাজ্ঞাকে ওয়াশিংটনের তেহরান-বিরোধী অর্থনৈতিক সন্ত্রাসবাদ হিসেবে অভিহিত করে তিনি এ সন্ত্রাসী তৎপরতা বন্ধ করার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক অধিবেশনে অংশ নিতে বর্তমানে নিউ ইয়র্কে অবস্থানকারী জারিফ আমেরিকার ন্যাশনাল পাবলিক রেডিও বা এনপিআরকে দেয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান।

জারিফ বলেন, চাপ প্রয়োগের মাধ্যমে ইরানকে পরাজিত করা যাবে বলে যে বিভ্রান্তিকর ভাবনা আপনাদের রয়েছে তা থেকে বেরিয়ে আসুন। কারণ, আমরা বিনা উসকানিতে আমেরিকার এই আক্রমণাত্মক আচরণ প্রতিরোধ করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, আমি আপনাদেরকে এই নিশ্চয়তা দিচ্ছি যে, চাপ প্রয়োগ করে আমেরিকা ইরানকে নতজানু করতে পারবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ