বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বসনিয়ায় আন্তর্জাতিক হালাল মেলার আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক হালাল শিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের প্রদর্শনী নিয়ে এক মেলার আয়োজন হতে যাচ্ছে।

আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ‘দ্যা সারায়েভো হালাল ফেয়ার’ (The Sarajevo Halal Fair) নামের এই মেলায় ত্রিশটি দেশ থেকে একশ' জন অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।  ইয়ানি সাফাক।

বসনা ব্যাংক ইন্টারন্যাশনালের (বিবিআই) আয়োজনে দ্বিতীয় বারের মত এই মেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আনাদোলু এজেন্সী সমগ্র আয়োজনের গ্লোবাল কমুনিকেশন পার্টনার হিসেবে রয়েছে।

বিবিআই’এর চিফ এক্সিকিউটিভ অফিসার আমির বুকোবিচ জানান, আগের বছরের চেয়ে অধিক অংশগ্রহণকারী এ বছরের মেলায় অংশগ্রহণ করছেন।

তিনি বলেন, “এই মেলা সারায়েভোকে ইউরোপের বুকে হালাল পণ্যের কেন্দ্রে পরিণত করেছে।”

বসনিয়া-হার্জেগোভিনার এজেন্সী ফর হালাল কোয়ালিটি সার্টিফিকেশনের প্রধান দামির আলীহোজিচ জানান, তাদের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে তারা এই পর্যন্ত ১৪১টি কোম্পানীকে হালাল হওয়ার সার্টিফিকেট দিয়েছেন।

বসনিয়া ছাড়াও বলকান অঞ্চলের আলবেনিয়া, সার্বিয়া ও স্লোভিনিয়াসহ বিশ্বের অন্যান্য দেশ তথা তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের অংশগ্রহণকারীরা এই মেলায় অংশগ্রহণ করছেন।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ