শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ টিনু আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের সাবেক ছাত্রলীগ নেতা নুর মোস্তফা টিনুকে আটক করেছে র‌্যাব। টিনু সন্ত্রাস-চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের কারণে চট্টগ্রামে আলোচিত।

গতকাল রোববার রাত ১১টার দিকে টিনুকে নগরীর চকবাজার থানার কাপাসগোলা এলাকা থেকে আটক করা হয়। এরপর ওই এলাকায় তার বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান ঘিরে তল্লাশি চালাচ্ছে র‌্যাব।

র‌্যাবের চট্টগ্রাম জোনের চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, নুর মোস্তফা টিনু নামে একজনকে আটক করা হয়েছে। আমাদের কাছে তথ্য আছে, তার বাসায় ও অফিসে অস্ত্রশস্ত্র আছে। আমরা তল্লাশি করছি।

অবৈধভাবে অস্ত্র রাখার দায়ে টিনুর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা।

যুবলীগের কোনো পদ-পদবী না থাকলেও সংগঠনটির নেতা পরিচয় দিয়ে নগরের চকবাজার এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণসহ ব্যাপক চাঁদাবাজির অভিযোগ রয়েছে নূর মোস্তফা টিনুর বিরুদ্ধে।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী দুই শিক্ষা প্রতিষ্ঠান- চট্টগ্রাম কলেজ এবং মহসিন কলজে নিজের আধিপত্য বিস্তার করতে গ্রুপিং, সংঘর্ষ এবং মারামারিতে ইন্ধন দেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ