রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে ৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটন ভিসা, পাবেন যেসব ছাড় সিলেটের সারওয়ার আলমকে ‘ডিসি’ থেকে ‘উপসচিব’ পদে পদায়ন এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রী সভা ২৪ জুন

এবার বিজয় নগরে ফিল্ম ক্লাবে অভিযান, আটক ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বিজয় নগরের সায়েম টাওয়ারে জুয়া খেলার সময় ১৫ জনকে আটক করা হয়েছে। এ সময় জুয়া খেলার সরঞ্জাম, বিপুল টাকাসহ আরও অনেক সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২২ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটে সায়েম টাওয়ারের ৮ম তলায় বাংলাদেশ ফিল্ম ফ্যাশন লিমিটেডের অফিসে এ অভিযান চালানো হয়।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টা থেকে এ অভিযান শুরু করা হয়। এটা মূলত ফিল্মের যে লোকজন তাদের একটি ক্লাব। অভিযানে জুয়া খেলার সরঞ্জাম, টাকাসহ নানা জিনিস পাওয়া গেছে। আটকদের জিজ্ঞাসাবাদ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ