শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

এনআরসি আতঙ্কে পশ্চিমবঙ্গে ৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এনআরসিতে নিজেদের নাম তোলা নিয়ে আতঙ্কে পশ্চিমবঙ্গে আটজনের মৃত্যু হয়েছে। এনআরসির জন্য নথি জোগাড় করতে গিয়ে সেগুলো খুঁজে না পেয়ে তাদের কেউ কেউ আত্মহত্যা করেছেন।

পশ্চিমবঙ্গ রাজ্য সভার নির্বাচনে জিতলে আসামের মতো এনআরসি করার ঘোষণা দিয়েছে বিজেপি। অন্যদিকে এনআরসি প্রতিহত করার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

আনন্দবাজার জানায়, এনআরসি আতঙ্কে উত্তর ২৪ পরগনায় আরও দুজনের মৃত্যুর অভিযোগ উঠছে।

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে গাছের ডাল থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে বসিরহাটের সোলাদানার বাসিন্দা কামাল হোসেন মণ্ডলের (৩২)। পরিবারের অভিযোগ, এনআরসি আতঙ্কেই তিনি আত্মহত্যা করেছেন।

তার আগেরদিন শনিবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান শাসন থানার চক আমিনপুরের বাসিন্দা আয়েপ আলি (৫৫)। বাড়ির লোকজনের দাবি, ৭১ সালের আগের নথি না পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন তিনি।

গত তিন দিনে এই নিয়ে এনআরসি আতঙ্কে শুধু বসিরহাটেই এক নারীসহ মোট তিনজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। উত্তর ২৪ পরগনায় এনিয়ে মৃত্যুর সংখ্যা চার। সব মিলিয়ে এনআরসি আতঙ্কে রাজ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে।

পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, মৃত্যুর ঘটনা মর্মান্তিক। বিজেপির এনআরসি নিয়ে প্রচারণার কারণে মানুষ আতঙ্কে ভুগছেন। নথি জমা দেয়ার ভিড়ের কারণে সরকারি দপ্তরের কর্মীদের রাত জেগে কাজ করতে হচ্ছে। ভিড় ঠেকাতে গিয়ে দপ্তরের কাজ বন্ধ হওয়ার উপক্রম। আমরা মানুষের পাশে আছি।

সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রও হুগলির চুঁচুড়ায় এনআরসি নিয়ে দলীয় কর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।

এনআরসি নিয়ে তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের বিরোধিতার পাল্টা প্রচারের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সরসংঘচালক মোহন ভাগবত। হাওড়ার উলুবেড়িয়ার তাঁতিবেড়িয়ায় শনি ও রোববার তিনি বিজেপিসহ সংঘ পরিবারের সব সংগঠনের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকের শেষে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, আরএসএস প্রধান সংঘ পরিবারের সকলকেই এনআরসির পক্ষে প্রচারের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, ‘সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পাস না করিয়ে এনআরসি করা হবে না। এ বিল পাস হলে হিন্দুরা রক্ষাকবচ পাবেন। কোনো হিন্দুকেই দেশ থেকে বের করে দেয়া হবে না। সুতরাং হিন্দুদের কোনো ভয় নেই’।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ