বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

অপকর্মের সঙ্গে জড়িতদের ছাড় দেয়া হবে না: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি, অপকর্ম ও টেন্ডারবাজির বিরুদ্ধে চলমান অভিযান চলবে। এসব অপকর্মের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাওয়ার আগে প্রধানমন্ত্রী আপস না করে অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়ে গেছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, মাদক-দুর্নীতির চক্র ভেঙে না দেয়া পর্যন্ত অভিযান চলবে। কাউকে ছাড় দেয়া হবে না। অপরাধী যেই হোক কেউ পার পাবে না। কেউ বসে নেই। সরকার আটঘাট বেঁধেই নেমেছে। দুর্নীতি, দুর্বৃত্তায়ন, মাদক, সন্ত্রাসী কার্যক্রম যতদিন চলবে ততদিন অভিযান চলবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ