শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবানন ছাড়তে হবে’ ‘বিশ্ব পরিস্থিতি যেদিকেই যাক, বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় রাখবে’ চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’

বগুড়ার টাউন ক্লাবে পুলিশের অভিযান, সম্পাদকসহ গ্রেফতার ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার টাউন ক্লাবে অভিযান চালিয়ে ক্লাবের সাধারণ সম্পাদকসহ ১৫ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে শহরের জিরোপয়েন্ট সাতমাথার টেম্পল রোডে ঐতিহ্যবাহী টাউন ক্লাবে এ অভিযান চালায় পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে সামান্য কিছু টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে রাত সাড়ে ৯টায় ক্লাবে তালা দেয়া হয়।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা ও এসআই রহিম উদ্দিন জানান, শহরের সাতমাথায় টাউন ক্লাবে জুয়া খেলা চলছে, গোপনে এমন খবর পেয়ে ওই ক্লাবে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা পালানোর চেষ্টা করেন।

সেখান থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ এক হাজার ৬০০ টাকাসহ ১৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। জুয়া পরিচালনার অভিযোগে ক্লাবের সাধারণ সম্পাদক শামীম কামালকেও গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশের অভিযান টের পেয়ে অনেক রাঘববোয়াল টাকাসহ পালিয়ে যেতে সক্ষম হন বলে প্রত্যক্ষদর্শীরা বলেছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ