শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
রোববার থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু, জেনে নিন নিয়ম ‘ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবানন ছাড়তে হবে’ ‘বিশ্ব পরিস্থিতি যেদিকেই যাক, বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় রাখবে’ চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন

চাঁদাবাজির অভিযোগে দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁদাবাজির অভিযোগে কুষ্টিয়ার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু ও পৌর যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান সুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গতকাল শুক্রবার রাত ১০টায় অভিযান চালিয়ে ইসলামি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ইবি থানার ওসি জাহাঙ্গীর আরিফ জানান, আলামিন জোয়ার্দার নামের এক ব্যবসায়ী থানায় চাঁদাবাজির একটি মামলা দায়ের হয়েছেন। এতে আটককৃত দুই যুবলীগ নেতা ছাড়াও সাবেক ছাত্রলীগ নেতা বিকাশ ও তুহিনসহ ৬ জনকে আসামি করা হয়েছে।

জেলা পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত জানান, চাঁদাবাজির অভিযোগে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জানা গেছে, স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের এ সব নেতাদের বিরুদ্ধে ইসলামি বিশ্ববিদ্যালয়ে ত্রাস সৃষ্টি, টেন্ডারবাজি ও অস্ত্রবাজিসহ নানা অভিযোগ রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ