শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবানন ছাড়তে হবে’ ‘বিশ্ব পরিস্থিতি যেদিকেই যাক, বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় রাখবে’ চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’

চট্টগ্রামের দু’টি ক্লাবে জুয়ার সরঞ্জাম মিলেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জুয়ার আসর বন্ধ করতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন ক্লাবে অভিযান শুরু করেছে র‌্যাব। এর অংশ হিসেবে তারা শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে নগরীর মোহামেডান স্পোর্টিং ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র ও আবাহনী স্পোর্টিং ক্লাব ঘিরে রেখেছে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন এ তথ্য জানিয়েছেন। ক্লাব তিনটিতে এখনও অভিযান চলছে বলে তিনি জানান।

নগরীর সদরঘাট, হালিশহর ও আইস ফ্যাক্টরি রোড এলাকায় এসব ক্লাব অবস্থিত।

মাহমুদুল হাসান মামুন  বলেন, ‘তিনটি ক্লাবে একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে মোহামেডান ও মুক্তিযোদ্ধা ক্লাবে বেশ কিছু জুয়ার সরঞ্জাম পাওয়া গেছে। আবাহনী ক্লাব ঘিরে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যে সেখানে অভিযান শুরু হবে। অন্য দুই ক্লাবে অভিযান এখনও অব্যাহত আছে।’

আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনও বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি। অভিযান শেষে এ বিষয়ে জানানো হবে।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ