শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানিকগঞ্জ জেলা শহরে ইঞ্জিনচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে শহীদ স্মরণী সড়কে জেলা পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ আরিফা আক্তার (২৫) মানিকগঞ্জ পৌর এলাকার বড়সরুন্ডীর হারুন মিয়ার মেয়ে এবং শহরের জয়রা রোডের ভিলেজ লাইন পরিবহনের বাস চালক খোকন মিয়ার স্ত্রী।

মানিকগঞ্জ জেলা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মুহা. শহিদুর আজম বলেন, রাত পৌনে ৯টার দিকে আরিফা আক্তারকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে সে মারা গেছে। তার গলায় কাটা দাগ আছে বলেও উল্লেখ করেন তিনি।

মানিকগঞ্জ সদর থানার সেকেন্ড অফিসার হারেজ আলী জানান, ঘটনার পর রিকশাওয়ালা পালিয়েছে। তবে রিকশাটি আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ