শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

চট্টগ্রামে একটি বারের জুয়ার আসরে অভিযান, আটক ২৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ি এলাকায় অবস্থিত ‘হ্যাংআউট’ নামে একটি বারের জুয়ার আসরে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ২৭ জনকে আটক করা হয়।

শুক্রবার রাত সাড়ে ৯টায় এ অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানা পুলিশ।

অভিযানে বেশ কিছু জুয়ার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন।

তিনি  জানান, কোতোয়ালী থানাধীন আলমাস সিনেমা হলের পাশে অবস্থিত ‘হ্যাংআউট’ নামে একটি ক্লাবে জুয়ার আসর চলছে এমন তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালানো হয়। এ সময় ২৭ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২ জন স্কুলছাত্রসহ ৭ জন শিক্ষার্থী রয়েছে।

তিনি আরও জানান, ক্লাবের মালিক খালেকুজ্জামান এবং তার কর্মচারী রবিউল ইসলামকেও আটক করা হয়। এ বারে টাকার বিনিময়ে স্নুকার ও পুল খেলায় জুয়ার আসর বসত বলে অভিযোগ পেয়ে পুলিশ এ অভিযান চালায়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ