রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি

হামলার জবাব দেয়ার ক্ষমতা সৌদির আছে: বাদশাহ সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের বাদশাহ সালমান বলেছেন, তার দেশের দুটি তেলক্ষেত্রের ওপর হামলার জবাব দেয়ার মতো ক্ষমতা রিয়াদের রয়েছে।

গতকাল মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে তিনি বলেন, এই হামলাগুলোর লক্ষ্য কেবল সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাই ছিল, এগুলো বৈশ্বিক অর্থনীতির জন্য হুমকিও ছিল।

এ ধরনের হামলা বন্ধে কঠোর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানিয়েছেন বাদশাহ সালমান।

তবে তিনি ইরানের নাম উলেস্নখ করেছেন কিনা, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রিয়াদের অভিযোগ, সৌদি ঘাঁটিগুলোতে হামলায় ব্যবহৃত হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইরান সরবরাহ করে।

গত ১৪ সেপ্টেম্বর হামলার পর এটাই দেশটির সর্বোচ্চ ব্যক্তির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। কারণ হামলার পর সেভাবে মুখ খোলেনি সৌদি।

তবে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে টেলিফোন আলাপে যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) জানান, সন্ত্রাসী হামালা মোকাবিলায় রিয়াদ সক্ষম ও প্রস্তুত।

যুক্তরাষ্ট্রের সৌদি দূতাবাসের এক বিবৃতিতেও বলা হয়, ট্রাম্প এমবিএসকে জানিয়েছেন, ড্রোন হামলার পর সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিতে দেশটিকে সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র। সূত্র: রয়টার্স

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ