শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার জায়নুল উলুম মাদরাসার নতুন মুহতামিম ও নির্বাহী মুহতামিম নির্বাচিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান বৈঠকে বসবে না: খামেনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কখনো দ্বিপক্ষীয় বৈঠকে বসবে না বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুলস্নাহ আলি খামেনি।

২০১৫ সালের পরমাণু চুক্তিতে ফিরে গেলে ওয়াশিংটনের সঙ্গে বহুপক্ষীয় বৈঠকে বসতে পারে তেহরান। মঙ্গলবার এক অনুষ্ঠানে খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক প্রসঙ্গে এ কথা বলেন।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠকে বসতে পারেন। সম্ভবত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তাদের মধ্যে এ বৈঠক হবে।

কিন্তু বৈঠকের সম্ভাবনাকে নাকচ করে দিয়ে খামেনি বলেছেন, যেকোনো পর্যায়ের ইরানি কর্মকর্তা কখনোই মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবে না এটা ইরানের ওপর চাপ প্রয়োগ করার তাদের নীতির অংশ তাদের সর্বোচ্চ চাপপ্রয়োগ করার নীতি ব্যর্থ হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের আচরণ পরিবর্তন করে এবং পারমাণবিক চুক্তিতে ফিরে যায়, তখন ইরান বহুপক্ষীয় আলোচনায় বসতে পারে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার আগে থেকেই বলে আসছেন, ইরানের সঙ্গে ছয় জাতির করা চুক্তি ‘ক্ষয়িষ্ণু ও পচনশীল’। এরপর তিনি ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে নেন। সূত্র: বিবিসি, রয়টার্স

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ