শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

মার্কিন দূতাবাসের কাছে ফের তালেবান হামলায় নিহত ২২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের রাজধানী কাবুলের মার্কিন দূতাবাসের কাছে ফের আত্মঘাতী হামলা চালিয়েছে তালেবান।

গতকাল মঙ্গলবার দুপুরে মাসুদ স্কয়ারের এ হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩৮ জন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যে এলাকায় হামলার ঘটনা ঘটেছে, সেখানে ন্যাটো বাহিনীর ভবন ছাড়াও দেশটির বিভিন্ন মন্ত্রণালয় অবস্থিত। তবে এ হামলায় হতাহতদের মধ্যে কোনো মার্কিনি আছেন কিনা, তা স্পষ্ট করে বলা হয়নি।

এর আগে কাবুলের উত্তরে পারওয়ান প্রদেশে এক নির্বাচনী সমাবেশে আত্মঘাতী হামলায় অল্পের জন্য বেঁচে যান। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এতে কমপক্ষে ২৬ জন নিহত এবং আরও ৩০ জন আহত হন।

এ দুই হামলার দায় স্বীকার করে তালেবান বলেছে, নিষেধ করা সত্ত্বেও যারা নির্বাচনী সমাবেশে গিয়ে মারা যাবে, তার দায় তাদেরকেই নিতে হবে।

সম্প্রতি ৯/১১ হামরার বাষির্কীতে কাবুলের মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা চালায় তালেবানরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি আলোচনা বাতিল করার পর হামলা জোরদার করেছে তালেবানরা। আগামী ২৮ সেপ্টেম্বর আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ