শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

আটপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেত্রকোণার আটপাড়ায় বুধবার সকালে মদন থেকে ঢাকাগামী যাত্রীবাহী ঢাকা মেট্রো-ব-১৪-১৫৬৭ শাহজালাল এন্টারপ্রাইজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এই দুর্ঘটনায় মদন এলাকার মাহফুজুর রহমানের মেয়ে নাদিয়া আক্তার (১৮) ও চাঁনগাও গ্রামের আশরাফুল আলামের মেয়ে জোস্না আক্তার (২০) গুরুতর আহত হয়। তাদের নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি সকাল সাড়ে আটটার দিকে মদন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে অভয়পাশা (শ্রীপুর) পৌঁছা মাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় বাসে থাকা ২৫ জন যাত্রী গুরুতর আহত হয়।

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মোঃ শাহজাহান মিয়া জানান, এঘটনায় কেউ নিহত হয়নি। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ