শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার জায়নুল উলুম মাদরাসার নতুন মুহতামিম ও নির্বাহী মুহতামিম নির্বাচিত

বৌয়ের প্রেমিক স্বামীর কান কেটে নিয়ে উল্লাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রতিশোধ নিতে সোহাগ সরদার (২৫) নামে এক যুবকের কান কেটে নিয়ে প্রকাশ্যে উল্লাস করেছে প্রতিপক্ষ।

গতকাল সোমবার বিকেলে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

আহত সোহাগ সরদারকে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। সোহাগ টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের বাসিন্দা।

আহত সোহাগ সরদার জানান, ঢাকা যাওয়ার জন্য তিনি গতকাল সোমবার বিকেলে দোলা পরিবহনের কাউন্টারে আসেন। এ সময় প্রতিবেশী টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজিব শেখের নেতৃত্বে আট থেকে ১০ জন লোক তার ওপর হামলা চালায়। তাকে মারপিট করে ধারালো অস্ত্র দিয়ে বাম কান সম্পূর্ণ কেটে নিয়ে পলিথিনে ভরে উল্লাস করতে করতে ঘটনাস্থল ত্যাগ করে।

সোহাগের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজিব শেখ তার স্ত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে সে এ ঘটনা ঘটিয়েছে।
তবে স্থানীয়রা জানান, রাজিব শেখের সঙ্গে প্রতিবেশী সোহাগ সরদারের স্ত্রীর অনৈতিক সম্পর্ক ছিল। বিষয়টি টের পেয়ে গেল ছয় মে রাজিব শেখের কান কেটে দেয় সে। প্রতিশোধ নিতেই রাজিব এ ঘটনা ঘটিয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এনামুল কবির বলেন, কান কাটার ঘটনা শুনেছি। এখনও থানায় কোনও অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ