শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার জায়নুল উলুম মাদরাসার নতুন মুহতামিম ও নির্বাহী মুহতামিম নির্বাচিত

ইরান বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি: সৌদি যুবরাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো-র দুইটি বৃহৎ তেল স্থাপনায় ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের ড্রোন হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে রিয়াদ। এ ঘটনায় ইরানকে দায়ী করছে তারা।

ইরানের কার্যক্রম গোটা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে বলেও মন্তব্য করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

গতকাল সোমবার মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারের সঙ্গে ফোনালাপে সৌদি যুবরাজ বলেন, শুধু সৌদি আরব বা মধ্যপ্রাচ্য নয়, ইরানের বিভিন্ন কার্যক্রমে গোটা বিশ্বের শান্তি ও নিরাপত্তা এখন হুমকির মুখে রয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ’র খবরে বলা হয়, গত রোববার সৌদি আরবের দু’টি তেল স্থাপনায় হামলা পরবর্তী পরিস্থিতি নিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন মোহাম্মদ বিন সালমান।

প্রতিবেশী ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা শনিবার সৌদির রাষ্ট্র মালিকানাধীন তেল কোম্পানি আরমাকোর দুটি স্থাপনায় শনিবার ড্রোন হামলা চালিয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল স্থাপনায় হামলায় দায় ইয়েমেনের হুতি গোষ্ঠী স্বীকার করলেও এর জন্য ইরানকে দায়ি করেছে যুক্তরাষ্ট্র।

হুতিদের বক্তব্য প্রত্যাখ্যান করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, হুতিরা ড্রোন হামলা করেনি। ইরান হুতিদের নাম করে অভিনব কৌশলে দাম্মামের অদূরে বাকিয়াক এলাকার সেই তেলকূপে হামলা চালিয়েছে।

মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারও হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে সবধরণের সহায়তার আশ্বাস দিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ