সোমবার, ২০ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৬ সফর ১৪৪৮

শিরোনাম :
উম্মুল কুরা মহিলা মাদরাসার পরিচালকের মুক্তির দাবিতে মানববন্ধন  প্রধানমন্ত্রীর নৈশভোজে মাওলানা ইসলামাবাদী-ইকরামের নেতৃত্বাধীন জমিয়ত ‘তাহাফ্ফুজে ফিকরে আকাবির’ মহাসম্মেলন ৬ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি: শায়খে চরমোনাই ‘হিজবুল বাহারের জাকাত’ নামে ধর্মীয় অনুষ্ঠান শরিয়তসম্মত নয়: মারকাযুদ দাওয়াহ কেন প্রধানমন্ত্রীর নৈশভোজ বর্জন, কী বলছে জমিয়ত নিউজিল্যান্ডের বৃহত্তম মসজিদ পরিদর্শনে রাবেতা মহাসচিব জাকাত বোর্ডকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নতুন রাজনৈতিক প্রধান বেছে নিলো হামাস ‘চলো সংসদ’ ঘিরে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট

মেট্রোরেলের নিরাপত্তায় পুলিশের আলাদা ইউনিট গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেট্রোরেলের নিরাপত্তার জন্য বিশেষায়িত আলাদা পুলিশ ইউনিট গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মেট্রোরেল প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সময় বেশি নেই, এখনই এ নিয়ে কাজ শুরু করতে হবে। মেট্রোরেলের নিরাপত্তার জন্য বিশেষায়িত আলাদা পুলিশ ইউনিট গঠন করতে হবে। সারা বিশ্বে মেট্রোরেলের জন্য আলাদা নিরাপত্তা ইউনিট থাকার কথা’। এ সময় মেট্রোরেলের জন্য আলাদা পুলিশ ইউনিট গঠনের কাজ এখন থেকেই শুরু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় উপস্থিত জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান মিয়াকে মেট্রোরেল পুলিশ ইউনিট গঠনের বিষয়টি দেখতে বলেন।

সভায় মেট্রোরেলের অগ্রগতি বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এমএএন সিদ্দিক।

সভায় জানানো হয়, মেট্রোরেলের নির্মাণকাজ কর্মপরিকল্পনা অনুযায়ী পুরোদমে এগিয়ে চলছে। ইতোমধ্যে এমআরটি (ম্যাস র‌্যাপিড ট্রানজিট) লাইন-৬ এর ৩০ দশমিক ৫ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে। ২০২১ সালের ডিসেম্বরে মেট্রোরেল বাণিজ্যিক অপারেশনে যাবে।

প্রধানমন্ত্রী মেট্রোরেলের প্রতিটি বিষয় মনোযোগ সহকারে প্রত্যক্ষ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। খুঁটিনাটি বিষয়গুলোতেও তিনি প্রয়োজনীয় সমাধান ও নির্দেশনা দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ