রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি

এস-৪০০-এর দ্বিতীয় চালান পেল তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০-এর দ্বিতীয় চালান পাওয়ার কথা নিশ্চিত করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এটি বলেছে, ২০২০ সালের এপ্রিলের মধ্যে এ ব্যবস্থা কার্যক্ষম হবে।

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী আঙ্কারা থেকে ৩৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত একটি বিমান ঘাঁটিতে আজ এস-৪০০ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। তবে এটি পরিচালনার জন্য তুর্কি সেনা বিশেষজ্ঞদের প্রশিক্ষণের কাজ এখনো চলছে। গতমাসের ২৭ তারিখ থেকে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার দ্বিতীয় চালান হস্তান্তরের কাজ শুরু হয়েছিল।

আমেরিকার তীব্র বিরোধিতা সত্ত্বেও গত জুলাই মাসের শেষদিকে রাশিয়া এস-৪০০-এর প্রথম চালান তুরস্কের কাছে হস্তান্তর করে। এই প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়কে কেন্দ্র করে ওয়াশিংটনের সঙ্গে আঙ্কারার সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। ওয়াশিংটন বলছে, রাশিয়ার কাছ থেকে এই ব্যবস্থা ক্রয় ন্যাটো জোটের নীতিমালার পরিপন্থি এবং আমেরিকায় নির্মিত এফ-৩৫ জঙ্গিবিমানের নিরাপত্তাকে বিপন্ন করবে এ ব্যবস্থা। কিন্তু আঙ্কারা আমেরিকার এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যেকোনো সমরাস্ত্র সংগ্রহ করার অধিকার তুরস্কের রয়েছে।

এদিকে এস-৪০০ সংগ্রহ করা সত্ত্বেও এটি মোতায়েন না করার জন্য তুরস্কের প্রতি মার্কিন সরকার যে আহ্বান জানিয়েছে তাও প্রত্যাখ্যান করেছে আঙ্কারা। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু শনিবার এক সাক্ষাৎকারে বলেছেন, বসিয়ে রাখার জন্য তার দেশ এই ব্যবস্থা রাশিয়ার কাছ থেকে সংগ্রহ করেনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ