বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’  সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষক ফোরামের সম্মেলন কাল নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯ তরুণ আলেমের নতুন উদ্যোগ, আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় মাদরাসা’ জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন মুহাম্মদুল্লাহ এমপি বাবুনগর মাদরাসায় সীরাতুন্নবী (সা.) সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে জমিয়তের গভীর শোক পরিবার মজবুত হলে সমাজ মজবুত হবে: মাওলানা মাহমুদ মাদানী বিএনপির মামলা প্রত্যাহার হলেও হেফাজতের মামলা বহাল: দেওনা পীর

ইসলামী ব্যাংক ঢাকা সাউথ জোনের উদ্যোগে গ্রাহক সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা সাউথ জোনের উদ্যোগে ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন শীর্ষক আলোচনা সভা ও গ্রাহক সমাবেশ ১৪ সেপ্টেম্বর ২০১৯ শনিবার ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম এর সভাতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মুহাম্মদ সাইফুল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আব্দুল জব্বার, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা ও আবু সাঈদ মুহাম্মদ ইদ্রিস। গ্রাহক ও সুধীবৃন্দের পক্ষ থেকে বক্তব্য দেন সেতু স্টিল মিলস এর ম্যানেজিং ডাইরেক্টর মো. নুরুল আলম, এফ এম ফেব্রিক্স এর প্রোপ্রাইটর মো. মতিউর রহমান, আমিন এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মো. শওকত আমীন টুটুল প্রমুখ। দিনব্যপী সভায় জোন অফিস ও ২০টি শাখার নির্বাহী, কর্মকর্তা ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।

প্রফেসর মো. নাজমুল হাসান প্রধান অতিথির ভাষণে বলেন, ব্যাংকিং কার্যক্রমে শরীআহ পরিপালনের ক্ষেত্রে গ্রাহক ও ব্যাংকার সকলের আন্তরিক প্রচেষ্টা অত্যন্ত জরুরী। তিনি বলেন, ইসলামী ব্যাংকিংয়ে সফলতার জন্য আমাদের প্রতিটি লেনদেনেই শরীআহ পরিপালনে অধিকতর সতর্কতা অবলম্বন করতে হবে। শরীআহ পরিপালন বিষয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মাঝে জ্ঞানচর্চা বৃদ্ধির জন্য আহবান জানান তিনি।

মো. মাহবুব উল আলম সভাপতির বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠাকাল থেকেই শরীআহ পরিপালন করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে। শরীআহ নীতিমালা সুরক্ষার জন্য ইসলামী ব্যাংক সব সময় সতর্কতার সাথে কাজ করছে। তিনি শতভাগ শরী‘আহ পরিপালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ