শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

সাভারে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভারে পৌর আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক আব্দুল মজিদকে (৩৫) গুলি করে হত্যা করা হয়েছে।

গতকাল শনিবার রাতে সাভারের কোর্টবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মজিদ কোর্টবাড়ি এলাকার আব্দুল কাসেমের ছেলে। এ ঘটনায় মজিদের সহযোগী স্বপনকে (২৪) গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জানান, রাত ১০টার দিকে স্থানীয় আ’লীগ নেতা আব্দুল মজিদ ও তার সহযোগী স্বপন কোর্টবাড়ি এলাকায় নিজ অফিস থেকে বাসায় ফিরছিলেন।

এ সময় তারা একটি শাখা রাস্তায় পৌঁছালে দুর্বৃত্তরা মজিদের মাথায় অস্ত্র ঠেকিয়ে ও স্বপনকে পায়ে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মজিদকে মৃত ঘোষণা করেন।

এদিকে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কোর্টবাড়ি এলাকায় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মিকাইল মেম্বারের বাড়ি ঘর ভাঙচুর করে মজিদের সমর্থকরা। আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যার ঘটনায় হাসপাতালে ছুটে যান স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করে।

এদিকে আওয়ামী লীগ নেতার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। ওসি জানান, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করার চেষ্টা চলছে। সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ