রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি

আসামে এনআরসির চূড়ান্ত তালিকা অনলাইনে প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসামের এনআরসি’র চূড়ান্ত তালিকা অনলাইনে প্রকাশ করা হয়েছে। যার মাধ্যমে সংশ্লিষ্ট পরিবারগুলোর প্রত্যেক সদস্য তাদের বর্তমান অবস্থা জানতে পারবেন।

এর আগে চলতি সপ্তাহে এ তালিকা প্রকাশ হবে জানিয়ে আসামের এনআরসি সমন্বয়কারী প্রতীক হাজেলা বলেছিলেন, যারা তালিকা থেকে বাদ পড়েছেন তাদের জন্য সময়সীমা ‘শিগগির ঘোষণা’ দেয়া হবে।

গত মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে হাজেলা বলেছিলেন, গত ৩১ আগস্ট এনআরসির যে তালিকা প্রকাশ করা হয় তা কেবল সম্পূরক। তালিকার পরে পরিবারগুলোর সদস্যদের দাবি ও আপত্তি গ্রহণ করা হচ্ছে। আগামী ১৪ সেপ্টেম্বরে পুরো পরিবারের তালিকা অনলাইনে প্রকাশ করা হবে।

গত ৩১ আগস্ট ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রকাশিত এনআরসিতে আসামে বসবাসরত ১৯ লাখ মানুষের নাম জায়গা পায়নি। অর্থাৎ নাগরিকত্বের তালিকা থেকে তারা বাদ পড়লেন।

চূড়ান্ত তালিকায় আসামের নাগরিক হিসাবে ৩ কোটি ১১ লাখ ২১ হাজার ৪ জনের আবেদন গৃহীত হয়েছে। বাদ পড়েছেন ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন। যাদের মধ্যে ভারতের সাবেক রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলি আহমেদের পরিবারের সদস্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরাও রয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ