শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার জায়নুল উলুম মাদরাসার নতুন মুহতামিম ও নির্বাহী মুহতামিম নির্বাচিত সহপাঠীর জানাজায় যেতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণ আলেমের শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম

ভোলায় বাসচাপায় স্কুলছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোলার লালমোহন উপজেলার পৌর শহরের মুসলিম হোটেলের সামনে বাসচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।

শনিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত মো. শরীফ (১৪) লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও পৌরসভা ৬নং ওয়ার্ড এলাকার মো. কাশেমের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর জানান, সকাল ৮টার দিকে শরীফ প্রাইভেট পড়ে বাসায় ফিরছিল। এ সময় চরফ্যাশন থেকে ছেড়ে আসা গুলজার পরিবহন নামের একটি বাস পৌর শহরের মুসলিম হোটেলের সামনে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় শরীফ।

এ ঘটনায় শরীফের সহপাঠী ও লালমোহন পৌর শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বাসচালককে আটকের দাবিতে বিক্ষোভ করে এবং চৌমাথা মোড় অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনেন।

ওসি জানান, নিহত শরীফের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে লাশের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ