শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার জায়নুল উলুম মাদরাসার নতুন মুহতামিম ও নির্বাহী মুহতামিম নির্বাচিত সহপাঠীর জানাজায় যেতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণ আলেমের শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একহাত নিলেন মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘হিন্দি দিবস’ উপলক্ষ্যে এক টুইটবার্তায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ বলেন, ‘একমাত্র হিন্দি ভাষাই ভারতের ঐক্যকে ধরে রাখতে পারে। কারণ, বহু ভাষাভাষীর এই দেশে সবচেয়ে বেশি মানুষ এই ভাষাতেই কথা বলেন।’

শনিবার অমিত শাহ’র এমন বক্তব্যের একহাত নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাতৃভাষায় কথা বলার পক্ষেই তিনি।

এক টুইটবার্তায় মমতা লেখেন, ‘হিন্দি দিবসে সবাইকে জানাই শুভেচ্ছা। আমাদের উচিৎ সব ভাষা ও সংস্কৃতিকে সমানভাবে সম্মান জানানো। আমরা অনেক ভাষাই শিখতে পারি কিন্তু মাতৃভাষাকে কখনই ভোলা উচিত নয়।’

‘হিন্দি দিবস’ উপলক্ষে অমিত শাহ’র দেয়া মন্তব্যের পর থেকেই ভারতের রাজনৈতিক মহলে এ নিয়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ