শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার জায়নুল উলুম মাদরাসার নতুন মুহতামিম ও নির্বাহী মুহতামিম নির্বাচিত সহপাঠীর জানাজায় যেতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণ আলেমের শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল

গোল টেবিল বৈঠকে বসছেন পুতিন-এরদোয়ান-রুহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধ্যপ্রাচ্যের সমস্যা নিয়ে টানটান উত্তেজনার মধ্যেই সমাধান খুঁজতে ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনে বসছেন রাশিয়া, তুরস্কো ও ইরানের প্রেসিডেন্ট। সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় বৈঠকে মিলিত হবেন এ তিন বিশ্ব নেতা।

এ সম্মেলনে যোগ দিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানি প্রেসিডেন্ট ড. হাসান রুহানির আগামীকাল রোববার তুরস্ক সফরে যাওয়ার কথা রয়েছে। সফরে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোয়ানের সঙ্গে পুতিন এবং রুহানির সাথে পুতিন আলাদা আলাদা দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, ত্রিদেশীয় এ শীর্ষ বৈঠকে সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি এবং কাজাখস্থানের আস্তানা সমঝোতার বাস্তবায়ন এবং সর্বশেষ মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

ইরানি প্রেসিডেন্ট দপ্তরের গণসংযোগ ও তথ্য কর্মকর্তা পারভিজ ইসমাইলি জানান, তুরস্ক সফরে রুহানির সঙ্গে ইরানের একটি উচ্চ পর্যায়ের আর্থ-রাজনৈতিক প্রতিনিধি দল থাকবে।

এর আগেও ইরান, রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্ট চার দফা ত্রিদেশীয় শীর্ষ বৈঠক মিলিত হয়েছেন। এসব বৈঠকে আঞ্চলিক সন্ত্রাসবাদ মোকাবেলা, সিরিয়ায় স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠাসহ নানা বিষয়ে সমঝোতা হয়। প্রথম বৈঠকটি হয়েছিলো ২০১৭ সালের জানুয়ারিতে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ