শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা  এবার ৪০৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

আফগান সীমান্তে ৪ পাকিস্তানি সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুটি পৃথক ঘটনায় আফগান সীমান্তের কাছে পাকিস্তান সেনাবাহিনীর চার সেনা নিহত ও একজন আহত হয়েছে।

আজ শনিবার পাকিস্তান সেনাবাহিনী খবরটি নিশ্চিত করেছে। পাকিস্তানের অন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর)’র এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রথম ঘটনাটি ঘটেছে উপজাতীয় জেলা উত্তর ওয়াজিরিস্তানে।

শুক্রবার গভীর রাতে সেখানকার স্পিনওয়াম তহসিলের আববা খেলা এলাকায় নিরাপত্তা বাহিনীর নিয়মিত টহল চলাকালে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই ২৩ বছর বয়সী সিপাহী আক্তার হোসেন শাহাদাতবরণ করেছেন। তিনি বালতিস্তান জেলার বাসিন্দা।

অন্যদিকে পাক-আফগান সীমান্তের দির এলাকায়। সেখানে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা সীমানা বেড়া ঠিক করছিল, ওই সময় সন্ত্রাসীরা তাদের উপর গুলি চালায়। সামরিক বাহিনীর মিডিয়া শাখা জানিয়েছে, এই ঘটনায় ৩ সেনা নিহত ও ১ জন আহত হয়েছেন।

দ্বিতীয় ঘটনায় শহীদ কর্মীরা হলেন, খাইবার জেলার বাসিন্দা সাইদ আমিন আফ্রিদি (২৮), মানশেরা জেলার ল্যান্স নায়েক মুহাম্মদ শোয়েব স্বাতী এবং নওশেরা জেলার বাসিন্দা সিপাহী কাশিফ আলী (২২)।

সন্ত্রাসীদের দ্বারা ১০ পাকিস্তানী সশস্ত্র বাহিনীর সদস্য শহীদ হওয়ার দু'মাসেরও কম সময় পরে এই হামলা হয়েছে। ওই ঘটনায় নিহতদের মধ্যে ছয়জন উত্তর ওয়াজিরিস্তানের জেলায় সীমান্ত আক্রমণের সময় এবং চারজন বেলুচিস্তানের কেচ জেলায় একটি হামলায় নিহত হয়েছিলেন। উত্তর ওয়াজিরিস্তানের ওই হামলার দায় স্বীকার করে ছিলো নিষিদ্ধ হেতরিক-ই-তালিবান পাকিস্তান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ