শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

সরষে ইলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাইমুনা আক্তার: ইলিশের নাম শুনলেই জিভে জল আসবেই। গরম ভাত ও তার সঙ্গে ইলিশ মাছ, তা সে ভাজাই হোক বা সরষে ইলিশ হোক বা ইলিশের পাতুরি, এর চেয়ে উপাদেয় খাবার আর হতে পারে না। একই ইলিশের হাজার রকমের রান্না। আজ থাকছে সরষে ইলিশ তৈরির সহজ রেসিপি-

উপকরণ: ইলিশ মাছের ১২টি টুকরা। পেঁয়াজবাটা ৪ টেবিল-চামচ। সাদা সরিষা ৬ টেবিল-চামচ। লাল সরিষা ২ চা-চামচ। কাঁচামরিচ ৫/৬টি। লবণ স্বাদ মতো। সরিষার তেল ৫-৬ টেবিল-চামচ। হলুদগুঁড়া সামান্য। লাল মরিচগুঁড়া ১/৪ চা-চামচ।

পদ্ধতি: সাদা ও লাল সরিষা কিছুক্ষণ ভিজিয়ে ধুয়ে সঙ্গে দুটা কাঁচামরিচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে ব্লেন্ড করে নিন। অন্যদিকে সরিষার তেল গরম হলে ব্লেন্ড করা সরিষা থেকে ৪ টেবিল-চামচ ও পরিমাণ মতো পেঁয়াজবাটা এবং সামান্য পানি মিশিয়ে ঢেলে দিন।

যতক্ষণ না তেল আলাদা হয়ে আসছে ততক্ষণ মসলা কম আঁচে কষিয়ে নিন। এরপর মাছগুলো বিছিয়ে দিন। মাছ একপাশ কষানো হলে অন্যপাশ উল্টিয়ে দিন। দরকার পড়লে পানি দিতে পারেন। সঙ্গে লবণ, হলুদগুঁড়া এবং লালমরিচ-গুঁড়াও দিতে পারেন। মাছের ঝোল যতটুকু রাখতে চান ততটুকু হলে কাঁচামরিচ ছিটিয়ে মিনিট খানেক রেখে নামিয়ে নিন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ