রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি

বিক্রমের খোঁজে ইসরোর পাশে দাঁড়াল নাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এখনও চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। গত সপ্তাহে চন্দ্রপৃষ্ঠ থেকে মাত্র ২.১ কিলোমিটার দূরত্বে থাকা অবস্থায়ই বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

তারপর থেকেই যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। তাই এ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তারাও খুঁজে বের করবে কোথায় রয়েছে বিক্রম।

বর্তমানে অরবিটারের সাহায্যে বিক্রমের অবস্থান বোঝার চেষ্টা করছে ইসরো। একই সঙ্গে এ মুহূর্তে চাঁদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে নাসার একটি অরবিটারও। ওই অরবিটারই এবার বিক্রমের অবস্থান খুঁজে বের করার চেষ্টা করবে। বিক্রমের অবস্থান যেখানে হওয়ার কথা সেখানে পাঠানো হবে অরবিটারটিকে। এরপর নাসা সেই তথ্য পাঠাবে ইসরোকে।

নিউইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে নাসার এক মুখপাত্র জানিয়েছেন, বিক্রম ল্যান্ডারের যেখানে অবস্থান হওয়ার কথা সেখানে যাবে নাসার অরবিটার। সেখান থেকে তোলা সব ছবি পাঠানো হবে ইসরোর কাছে।

এর আগে চন্দ্রযান ২-এর অভিযানের জন্য ইসরোকে অভিনন্দন জানিছিলো নাসা। এক টুইট বার্তায় নাসার পক্ষ থেকে বলা হয়, মহাকাশ খুব জটিল জায়গা। তোমাদের পথচলা আমাদের অনুপ্রাণিত করেছে।

চাঁদের অবতরণের মিনিট দুয়েক আগেই ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরোর। তবে চন্দ্রযান ২ কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়নি। অরবিটারের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়নি। বরং সেটি সঠিক কক্ষপথে চাঁদকে প্রদক্ষিণ করছে, ছবি তুলেও পাঠাবে ভারতে। এ অভিযান মাত্র পাঁচ শতাংশ ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ