শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

দুই গ্রামের সংঘর্ষে যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিরোধের জের ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষে হুমায়ুন কবীর (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বুধবার রাতে উপজেলার রাওনা ইউনিয়নের ধোপাঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন কবীর রাওনা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। আহতদের উদ্ধার করে ঢাকায় পঙ্গু হাসপাতাল এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, নিহতের বড়ভাই লিটন মিয়া (৫০), ছোটভাই জর্জ মিয়া (২৫), মা রাহেলা খাতুন (৬৮), প্রতিপক্ষ গ্রুপের আশরাফুল (৩৩) ও শরীফুল (৩৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাওনা ইউনিয়নের নামাপাড়া গ্রামের আশরাফুল, শরীফুল ও নয়ন মিয়ার সঙ্গে রাওনা পূর্বপাড়া গ্রামের নিহত হুমায়ুন কবীর ও তার ছোটভাই জর্জ মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

বিরোধের জের ধরে বুধবার রাতে আশরাফুল, শরীফুল ও নয়ন মিয়াসহ ১০-১২ জন হুমায়ুন কবীরের বাড়িতে হামলা চালান। এ সময় হামলাকারীরা বৃদ্ধা রাহেলা খাতুনকে পিটিয়ে আহত করেন।

পরে হামলাকারীরা স্থানীয় ধোপাঘাট বাজারে এসে ইসমাইল হোসেনের চা স্টল ভাঙচুর করেন। খবর পেয়ে হুমায়ুন কবীর ও জর্জ মিয়া সংগঠিত হয়ে বাজারে অবস্থান নেন। কিছুক্ষণ পর দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকূল সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পরপরই পুলিশ সেখানে পৌঁছায়। হামলাকারীদের আটকের চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ