শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

থানায় এনে ধর্ষকের সঙ্গে গৃহবধূর বিয়ে, ওসি-এসআই প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবনায় গৃহবধূকে গণধর্ষণের পর অভিযুক্ত ধর্ষকের সঙ্গে থানায় বিয়ে দেয়ার ঘটনায় সদর থানার ওসি উবায়দুল হক ও এসআই একরামকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে সদর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।

পাবনা সদর উপজেলার সাহাপুর যশোদল গ্রামের এক গৃহবধূকে একই গ্রামের রাসেল হোসেন নামে এক যুবকের গত ২৯ আগস্ট রাতে বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে ধর্ষণ করে রাসেল ও তার সহযোগীরা।

এ ঘটনায় গত ৫ সেপ্টেম্বর থানায় অভিযোগ দেন ভুক্তভোগী গৃহবধূ। কিন্তু মামলা নথিভুক্ত না করে মীমাংসা করতে অভিযুক্ত যুবক রাসেলের সঙ্গে গৃহবধূকে বিয়ে দেয়ার অভিযোগ ওঠে সদর থানা পুলিশের বিরুদ্ধে।

এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তদন্ত কমিটি গঠন এবং ধর্ষণ মামলা নথিভুক্ত করার নির্দেশ দেয় জেলা পুলিশ। পরে গত ৯ সেপ্টেম্বর বিকেলে ওই গৃহবধূকে থানায় ডেকে নিয়ে মামলা দায়ের ও অভিযুক্ত যুবক রাসেলকে গ্রেফতার দেখায় পুলিশ।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ