রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু শান্তি আলোচনার মাঝেই ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের চৈতালী চক্রবর্তীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শুরু ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’

ঘরে বসেই থানায় জিডি করা যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘরে বসে অনলাইনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার সুবিধা চালু করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ে ‘ডিজিটাল কেইস ডায়েরি’র ওপর পর্যালোচনা সভা শেষে তিনি এ কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনলাইনে জিডি করার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। একজনকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব ধরনের জিডি নেওয়ার সুবিধা সারা দেশে চালু করা হবে।’

‘শুরুতে অনলাইনে ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ জিডি করা যাবে, আর প্রাথমিকভাবে ঢাকা ও ময়মনসিংহে এ পদ্ধতি চালু করা হবে।’

নিরাপদ নগরী (সেইফ সিটি) নিয়ে সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শুরুতে ঢাকা মহানগরকে, পরবর্তীতে চট্টগ্রামসহ অন্যান্য সিটিকে এ প্রজেক্টের আওতায় আনা হবে। ঢাকা মহানগরে প্রায় ছয় হাজার কিলোমিটার রাস্তা রয়েছে।

সেফ সিটির আওতায় সমস্ত রাস্তায় ক্যামেরা বসানো হবে এবং ট্রাফিক ব্যবস্থাপনাও এর মধ্যে নিয়ে আসা হবে।’

এছাড়া জরুরি সেবার ‘৯৯৯’ নম্বরের কার্যক্রমে আরও গতি আনতে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

এদিকে বৈঠকের শুরুতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘এ পর্যন্ত এক কোটি ৪২ লাখ কল রিসিভ হয়েছে ৯৯৯ নম্বরে। এই সেবায় বর্তমান জনবল ১৪২ জন এবং আরও ৫০০ জন নিয়োগ করা হবে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ