বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

সেন্ট্রাল শরীআহ বোর্ডের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সেন্ট্রাল শরীআহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের ৩৯তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসলামী ব্যাংক টাওয়ারে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।

বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরীর সভাপতিত্বে উপদেষ্টা শাহ আব্দুল হান্নান, বোর্ডের নির্বাহী কমিটি ও পূবালী ব্যাংকের চেয়ারম্যান এম আযীযুল হক, ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ) ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডর চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দীন আহমেদ, স্যোশাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ এবং বোর্ডের সেক্রেটারি জেনারেল মো. আব্দুল্লাহ শরীফসহ বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও শরীআহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

অধিবেশনে ব্যাংকিং কার্যক্রমে যথাযথভাবে শরীআহ পরিপালনের ওপর গুরুত্বারোপ ও সেন্ট্রাল শরীআহ বোর্ডের অডিট রিপোর্ট এবং বার্ষিক কর্মপরিকল্পনা চূড়ান্তভাবে অনুমোদন করা হয়।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড, স্যোশাল ইসলামী ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড, এবি ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, দ্য সিটি ব্যাংক লিমিটেড, দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্যাংক আল-ফালাহ লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ও ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডসহ ২২টি সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অধিবেশনে উপস্থিত ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ