শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা  এবার ৪০৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

নেতানিয়াহুর নিন্দায় জাতিসংঘ-আরব লীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের পশ্চিম তীরের একাংশ অধিগ্রহণের অঙ্গীকার করায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ এবং আরব লীগ। একে, মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার পথে হুমকি বলেছে সংস্থাগুলো।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দ্যুজারিক জানান, দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলের অধিকার খাটানো, অনুশাসন ও নিয়ম নীতি প্রয়োগের চেষ্টা বরাবরের মতোই আন্তর্জাতিক আইনে অবৈধ হিসেবে ধরা হবে।

ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য সম্ভাবনাময় সমঝোতা প্রক্রিয়া এবং দ্বি-রাষ্ট্রের ভিত্তিতে সমাধানের অস্তিত্বকে হুমকির মুখে ফেলবে বলেও জানান তিনি।

জরুরি বৈঠক শেষে ইসরাইলের প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ। মিশরের কায়রোতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়, এধরনের বক্তব্য ইসরাইলের নয়া আগ্রাসনের ইঙ্গিত বহন করছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ