শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার জায়নুল উলুম মাদরাসার নতুন মুহতামিম ও নির্বাহী মুহতামিম নির্বাচিত সহপাঠীর জানাজায় যেতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণ আলেমের শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি

কাশ্মীরে লস্করের শীর্ষ নেতা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু-কাশ্মীরের সোপোরে লস্কর-ই-তৈইবার শীর্ষস্থানীয় নেতা আসিফ মকবুল ভাটকে গুলি করে হত্যা করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।

জানা যায়, দুই দিন আগেই কাশ্মীর উপত্যকায় লস্কর-ই-তৈইবার মডিউলের সন্ধান পেয়েছিল কাশ্মীর পুলিশ।

কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে এক টুইট বার্তায় ওই নেতার মৃত্যুর খবর জানানো হয়েছে। সংগঠন লস্কর-ই-তৈইবার অন্যতম শীর্ষনেতা আসিফ মকবুল ভাট কাশ্মীরে খুবই সক্রিয় ছিল।

জম্মু-কাশ্মীর পুলিশের ডিজিপি প্রধান দিলবাগ সিং বলেন, আমাদের কাছে গোপন সূত্রে তথ্য ছিল। সেই মতে আমরা আসিফের গতিবিধি নজরে রাখছিলাম।

আমরা ওকে ধরার চেষ্টা করতে গেলে পাল্টা হামলা এবং গ্রেনেড ছোঁড়ে তারা। তাতে কিছু পুলিশ আহতও হয়েছেন। দক্ষিণ কাশ্মীরে নানা পোস্টার বিলি করছে। যুবকদের উস্কানি দেওয়ার চেষ্টাও করছে তারা।

পুলিশ এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে, কয়েক দিন আগে ফল বিক্রেতা পরিবারের তিনজনকে গুলি করে হত্যা করে এ আসিফ মকবুল।

এই ঘটনায় ৫ বছরের এক শিশুকন্যা গুরুতর আহত হয়। সোপোরে শফি আলম নামে এক ভিনরাজ্যের শ্রমিককেও হত্যা করেছিল ওই নেতা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ