শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি আইন বাস্তবায়নে বাধা ক্ষমতার লোভ ও স্বার্থ: মাওলানা ফজলুর রহমান সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: জমিয়ত সভাপতি ফাজিল-কামিল মাদরাসায় সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ কাশ্মীরের মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া জুমার দুই খুতবার মাঝখানে কোন দোয়া পড়বেন? মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন যুক্তরাষ্ট্র সফরে যেসব কর্মসূচিতে যোগ দিচ্ছেন পীর সাহেব চরমোনাই কক্সবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ ছয় মাসে ৫৩৫২ মক্তব প্রতিষ্ঠা করেছে জমিয়তে উলামায়ে হিন্দ মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা

বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জ বাংলাদেশেই তৈরি হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জার্মানি বাংলাদেশেই বিএমডব্লিউ ও মার্সিডিজ বেঞ্জ তৈরি করতে চায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রাজধানী ঢাকার শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে অর্থমন্ত্রীর দফতরে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজের নেতৃত্বে বাংলাদেশ সফরে আসা জার্মানির একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, বিএমডব্লিউ ও মার্সিডিজ বেঞ্জ গাড়ি বাংলাদেশে তৈরির প্রস্তাব দিয়েছে জার্মানি। এমনটা হলে বাংলাদেশকে আর ব্যয়বহুল গাড়ি আমদানি করতে হবে না।

কীভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে এই গাড়ির কিছু পার্টস বংলাদেশে তৈরি করা হবে এবং কিছু পার্টস বিদেশ থেকে নিয়ে আসা হবে। পরে এখানেই অ্যাসেম্বল হবে।

ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা খতিয়ে দেখতে আসা জার্মানির ব্যবসায়ী প্রতিনিধি দলটি পাঁচ দিনের সফরে বর্তমানে ঢাকায় অবস্থান করছে। গতকাল সোমবার তাদের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ