শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি আইন বাস্তবায়নে বাধা ক্ষমতার লোভ ও স্বার্থ: মাওলানা ফজলুর রহমান সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: জমিয়ত সভাপতি ফাজিল-কামিল মাদরাসায় সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ কাশ্মীরের মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া জুমার দুই খুতবার মাঝখানে কোন দোয়া পড়বেন? মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন যুক্তরাষ্ট্র সফরে যেসব কর্মসূচিতে যোগ দিচ্ছেন পীর সাহেব চরমোনাই কক্সবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ ছয় মাসে ৫৩৫২ মক্তব প্রতিষ্ঠা করেছে জমিয়তে উলামায়ে হিন্দ মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা

বৃটেনের মাওলানা ইউসুফ মুতালার ইন্তিকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

যুক্তরাজ্যের খ্যাতনামা আলেমে দীন, শায়খুল হাদিস মাওলানা যাকারিয়া রহ. এর খলিফা, বৃটেনের ইসলামি শিক্ষা প্রচার প্রসারে যার অবদান সবচেয়ে বেশি, মাওলানা ইউসুফ মুতালা রহ. ইন্তিকাল করেছেন।

তার মৃত্যুতে ওয়াকফ দেওবন্দের মুহতামিম মাওলানা সুফিয়ান কাসেমি শোক প্রকাশ করেছেন।

পাকিস্তানের পত্রিকা ডেইলি বাসিরাত অনলাইনের বরাতে জানা যায়, যুক্তরাজ্যের ব্ল্যাকবার্নে  বসবাস করতেন মাওলানা ইউসুফ মুতালা রহ.।

মাওলানা ইউসুফ মুতালা রহ. এর ভাই মাওলানা মুহাম্মদ হাশিম জানান, কানাডার টরেন্টোতে অবস্থিত একটি মাদরাসায় বোখারির দরস দিতে সফরে ছিলেন তিনি। হঠাৎ অসুস্থতার কারণে কানাডার টরেন্টোর একটি হাসপাতালে ভর্তি করলে সেখানেই তিনি ইন্তিকাল করেন।

ওয়াকফ দেওবন্দের মুহতামিম মাওলানা সুফিয়ান কাসেমি বলন, যখনই যুক্তরাজ্যে হযরতের সাক্ষাতের সুযোগ পেতাম, তখন নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি গুণ তার মাঝে দেখতে পেতাম।

নববি ইলম, তাকওয়া ও নৈতিকতার এক নিখুঁত মিশ্রণ ছিলো তার মাঝে। মানুষজনকে আমি এটাও বলতে শুনেছি তিনি সাহাবাদের এক জলন্ত প্রতিচ্ছবি ছিলেন।

তিনি আরো বলেন, দেওবন্দ মাদরাসার প্রতিটি উস্তাদ যারাই তাকে চিনতো জানতো প্রত্যেকেই আজ শোকাহত।

আমরা তার ইন্তিকালে আল্লাহর দরবারে দোয়া করি হজতকে যেনো আল্লাহ তায়ালা জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। আমিন।

-সূত্র: বাসিরাত অনলাইন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ